লক্ষ্মীপুর-২ আসনে জামায়াত কর্মীদের বিরুদ্ধে এক প্রার্থীর ভুয়া স্বাক্ষর ব্যবহার করে পোলিং এজেন্ট নিয়োগের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া।
তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করলেও তার নামে স্বাক্ষর জাল করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চলছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সিইসি কাছে এম অভিযোগ দাখিল করেন তিনি।
এতে বলা হয়েছে, আমি লক্ষ্মীপুর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনটি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি এই মর্মে আপনার নিকট একটি গুরুতর জালিয়াতি ও নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করছি।
অভিযোগে তিনি বলেন, লক্ষ্মীপুর-২ আসনের 'গণঅধিকার পরিষদ' মনোনীত প্রার্থী আবুল বাশার ভূঁইয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। অথচ অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, তিনি দেশে না থাকা সত্ত্বেও একটি বিশেষ মহলের যোগসাজশে (বিশেষ করে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা) তার ভুয়া স্বাক্ষর ব্যবহার করে নির্বাচনী কার্যক্রম ও এজেন্ট নিয়োগের অপতৎপরতা চালানো হচ্ছে।
অভিযোগের সপক্ষে যুক্তি ও তথ্যসমূহ: প্রার্থীর বিদেশ অবস্থান নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, মো. আবুল বাশার ভূঁইয়া বর্তমানে লন্ডনে অবস্থানরত। তার অনুপস্থিতিতে তার নামে দাখিলকৃত সকল স্বাক্ষরিত নথি আইনত অবৈধ ও জালিয়াতি।
প্রার্থীর নিজস্ব বিজ্ঞপ্তি: উল্লেখ্য যে, প্রার্থী আবুল বাশার ভূঁইয়া ইতিপূর্বেই কোনো পোলিং এজেন্ট না দেওয়ার বিষয়ে একটি প্রকাশ্য বিজ্ঞপ্তি দিয়েছেন। উক্ত বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও তার নামে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে এজেন্ট নিয়োগের আবেদন জমা দেওয়া একটি পরিকল্পিত জালিয়াতি এবং নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ: অভিযোগ রয়েছে যে, জামায়াতের কতিপয় স্থানীয় ব্যক্তি প্রার্থীর স্বাক্ষর জাল করে এই কার্যক্রম পরিচালনা করছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।
এমতাবস্থায়, মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা- বিষয়টি তদন্তপূর্বক উক্ত প্রার্থীর নামে দাখিলকৃত সকল এজেন্ট নিয়োগ ফরম বাতিল করা হোক এবং এই জালিয়াতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। প্রার্থীর ইমিগ্রেশন রেকর্ড যাচাই করলেই তার অনুপস্থিতির সত্যতা প্রমাণিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর