ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের ৯২৩টি ভোটকেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ চলবে।
সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ডিগ্রীর চর ফাজিল মাদ্রাসায় সিরাজগঞ্জ -৪ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ভোট প্রয়োগ করেন। ভোটপ্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাপ্রকাশ করেন দাড়িপাল্লা প্রতিকের এই প্রার্থী। স্ব স্ব ভোটকেন্দ্রে ভোটপ্রদান করেছেন অন্যান্য আসনের প্রতিদ্বন্দি প্রার্থীরাও।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ ৮৬ হাজার ৮শ ৫৮ জন। প্রতিদ্বন্দিতা করছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩৯ জন প্রার্থী। ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা ও নিরপেক্ষ, সুষ্ঠ, শান্তিপূর্নভাবে ভোটগ্রহন শেষ করতে কাজ করছেন বিপুল পরিমান পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর