• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
হারুন অর রশিদ রাজিব
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ দুপুর

ঢাকার ভোটকেন্দ্র ঘুরে উৎসবের আবহ দেখছে জাপান পর্যবেক্ষক দল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সকালের পর থেকেই ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, কেন্দ্রগুলোর পরিবেশ তাদের কাছে উৎসবমুখর বলে মনে হয়েছে। দলটি বর্তমানে শুধু রাজধানীর ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনের সময় এক জাপানি পর্যবেক্ষক বলেন, “বাংলাদেশের মানুষ স্বভাবতই উৎসবপ্রিয়। ভোটগ্রহণ প্রক্রিয়াতেও সেই উৎসবের আবহ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।” তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

এই পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও সাবেক রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। তিনি এর আগে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোটকেন্দ্র পরিদর্শন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি জানান, দীর্ঘদিন পর বাংলাদেশে এসে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন তার নজরে এসেছে।

প্রতিনিধি দলে আরও রয়েছেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপ-পরিচালক সোনোকো ইচিমুরা, সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং রাজনৈতিক উপদেষ্টা সোনে কেইসহ অন্যান্য কর্মকর্তারা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]