• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ দুপুর

শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাতক্ষীরা‘র শ্যামনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরু থেকে সব শ্রেনীপেশার মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সাথে সাথে যেমন ভোটারদের উপস্থিতি বাড়ছে তেমনি দলীয় নেতাকর্মীদের মধ্যে নিজের প্রার্থীর পক্ষে দৌড়ঝাঁপ বেশ চোখে পড়ার মতো। তবে সাতক্ষীরা-০৪ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন আশা করছে সংশ্লিষ্ট আসনের ভোটারা। এখানে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী গাজী নজরুল ইসলাম ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন মুখ ড. মনিরুজ্জামান। তবে ড.মনিরুজ্জামান নতুন মুখ হলেও ভোটারা বেশ এগিয়ে রেখেছেন।

জামাতের ঘাঁটি হিসেবে খ্যাত সাতক্ষীরা-০৪ আসনটি বরাবরের মতো নিজেদের কব্জায় রাখতে চায় জামায়াত অন্যদিকে ড.মনিরুজ্জামানের নেতৃত্বে নিজেদের হারিয়ে যাওয়া আসনটি পুনরুদ্ধারে বদ্ধ পরিকর বিএনপি। সকাল থেকে শুরু হওয়া ব্যালট যুদ্ধের ফলাফলের দিকে তাকিয়ে সবাই। ইতিমধ্যে নিজেদের নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন প্রার্থীরা। নিজেদের জায়গা থেকে নিরঙ্কুশ বিজয়ের আশাও ব্যক্ত করেছেন তারা। তবে আশার কথা হলো সকাল থেকে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে চলছে ভোটগ্রহণ। উল্লেখ্য, সাতক্ষীরা-০৪ শ্যামনগরে মোট ৯৬টি কেন্দ্রে মোট ২লক্ষ ৯৮হাজার ৬৫৭জন ভোটাধিকার প্রয়োগ করবেন। যারমধ্যে ১লক্ষ ৪৬হাজার ৩৮৬জন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]