• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৯ বিকাল

কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রে পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী “কৌশলগত মবের” শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ওপর হামলা চালিয়ে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়। নারী এজেন্টরাও নিরাপদ ছিলেন না। তাদের কয়েকজনকে আলাদা কক্ষে আটকে রেখে জিম্মি করে রাখা হয়। পরে স্থানীয় প্রশাসন গিয়ে তাঁদের উদ্ধার করে। গোপালপুর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ইদ্রিস আলীকেও কেন্দ্র থেকে মারপিট করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। জামায়াতের দাবি, উপজেলার ৩৩টি কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ করা হয়েছে। এ কারণে এসব কেন্দ্রে পুনঃভোট গ্রহণ এবং সামগ্রিক ফলাফল স্থগিতের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন টাঙ্গাইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান তালুকদার, টাঙ্গাইল জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, এডভোকেট সাফিউল আলম, এবং সাবেক ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]