সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বিজয়ী হয়েছেন।
বেসরকারি সূত্রে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোট ৯৯৩ সহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম পোস্টাল ভোট ১ হাজার ৬০০ সহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। বেসরকারি সূত্রে জানা যায়, ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীকে পোস্টাল ব্যতীত ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা: আব্দুর রউফ সরকার রিক্সা প্রতীকে পোস্টাল ব্যতীত ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ৫৭ হাজার ৬৮১।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম. এ. মুহিত বিজয়ী হয়েছেন। বেসরকারি সূত্রে জানা যায়, ড. এম. এ. মুহিত ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোটসহ ১ লাখ ৭২ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত সাইফ মোস্তাফিজ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ৬৮ হাজার ৫১০।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর