ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী এই প্রবণতা স্পষ্ট হয়েছে।
গতকাল রাত ২টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৫ দশমিক ৩৪ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে ২৪ দশমিক ৬৬ শতাংশ।
ঢাকার বিভিন্ন আসনের আংশিক ফলাফলেও ‘হ্যাঁ’ ভোট এগিয়ে রয়েছে। ঢাকা-৫ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯ হাজার ৪৬২টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ হাজার ১৬০টি। ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩০ হাজার ১৭২টি এবং ‘না’ ভোট পেয়েছে ১৪ হাজার ১৯টি।
ঢাকা-১৪ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৪ হাজার ৬৮৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৬ হাজার ৭০৭টি। ঢাকা-১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১৬ হাজার ৩২১টি এবং ‘না’ ভোট পেয়েছে ৪ হাজার ৬৬৯টি। ঢাকা-১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৫ হাজার ৮০৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৮ হাজার ২৫১টি।
ঢাকার বাইরে নেত্রকোণা জেলার পাঁচটি আসনের ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।
এছাড়া কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি এবং ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৪ হাজার ৬০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি এবং ‘না’ ভোট পেয়েছে ২৫ হাজার ৪০১টি।
তবে খাগড়াছড়ি জেলার আংশিক ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। জেলার ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩০ হাজার ৬৬৫টি, আর ‘না’ ভোট পেয়েছে ৩১ হাজার ৭৬টি।
সারাদেশের অধিকাংশ এলাকায় ‘হ্যাঁ’ ভোট এগিয়ে থাকায় গণভোটে প্রস্তাবিত বিষয়টি পাস হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর