সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভে জয়পুরহাটে আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় কমিটি উক্ত কর্মসূচি মোতাবেক জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর