রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ বিপুল ভোটে জয়লাভ করেছেন।
বিজয়ের পরপরই নেতাকর্মীদের কোনো প্রকার বিজয় মিছিল, রং ছিটানো বা আতশবাজী না ফোটানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সকলকে শুকরানা নামাজ আদায়ের জন্য অনুরোধ করেন।
শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন তিনি। একই সাথে মসজিদে বিশেষ দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে স্বল্প সংখ্যক নেতাকর্মীর সাথে নিয়ে তিনি পিতা-মাতার কবর জিয়ারত করেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর