বরগুনার পাথরঘাটা উপজেলায় গণপিটুনি ও দুই চোখ উপড়ে ফেলা গুরুতর আহত সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজন মধ্য লেমুয়া বড় বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্র বহনের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে কিছু ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে দুই চোখ উপড়ে ফেলাসহ মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর