• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১২ রাত

নেতা, কর্মী, সমর্থকদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জ ১ আসনে বিজয়ী কামরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জ ১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল নেতা কর্মী সমর্থকদের ভালবাসায় সিক্ত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাড়িতে নেতা কর্মী সমর্থক গন তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।

সকাল থেকে নির্বাচনী এলাকা বিএনপির নেতা কর্মী সমর্থক গনের ঢল নামে তার বাড়িতে।

এসময় কামরুজ্জামান কামরুল আগতদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের কামরুল। আমি আপনাদের কাছে সব সময় কামরুল হয়েই থাকবো, এমপি হয়ে না। কারন আমি আপনাদের তৈরি, আপনারা আমাকে আজকেই এই স্থানে এনেছেন। আপনারা ভাল থাকেন আর চাওয়া পাওয়া গুলো বাস্তবায়নের চেষ্টা করবো আগামী দিন গুলোতে।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে কাজ করবো আর পিছিয়ে থাকতে হবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এই দেশে উন্নয়নের রোল মডেল হবে।

আর সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন করা হবে। আমি খুব শ্রীঘই আপনাদের সাথে দেখা করবো। জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে সেই কারনে একটু সময় লাগবে। তবে খুব দ্রুতই ফিরে আসবো আপনাদের কাছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]