• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ সেকেন্ড পূর্বে
মোহাম্মদ ফয়সাল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৩ রাত

চট্টগ্রাম–৮ আসনে এনসিপি প্রার্থীর ভরাডুবি, জামানত বাজেয়াপ্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী জোবাইরুল হাসান আরিফের ভরাডুবি হয়েছে। মোট ভোটারের তুলনায় তিনি পেয়েছেন শূন্য দশমিক ৫২ শতাংশ ভোট। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন ২ হাজার ৯০৬ ভোট।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, এ আসনে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু নাছের, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী হিসেবে নির্বাচন করেন, পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে জামানত রক্ষা করতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল অন্তত ২০ হাজার ৪৯০ ভোট। সেখানে এনসিপি প্রার্থী পেয়েছেন মাত্র ২ হাজার ৯০৬ ভোট।

শুধু এনসিপি প্রার্থী নন, এ আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী মোহাম্মদ নুরুল আলম (১ হাজার ১৮৮ ভোট) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (৮৭০ ভোট)।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মধ্যে ১৪টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা। অন্য দুটি আসন জিতেছেন জামায়াতের প্রার্থীরা। বিএনপির ১৪ বিজয়ী প্রার্থী হলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মো. এনামুল হক, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জসিম উদ্দিন আহমেদ।

জামায়াতের বিজয়ীরা হলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থী শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে জহিরুল ইসলাম।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]