• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ রাত

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী শাহজাহান, মিষ্টিমুখ-কুশল বিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নির্বাচনী ময়দানের তীব্র লড়াই শেষে নোয়াখালীতে দেখা গেল রাজনৈতিক সহনশীলতা ও সৌজন্যবোধের এক অনন্য চিত্র। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিজয়ী হওয়ার পর পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. ইসহাক খন্দকারের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহর মাইজদীতে ইসহাক খন্দকারের বাসভবনে এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং কুশল বিনিময় করেন। নির্বাচনে জয়লাভের পর বিজয়ী প্রার্থী মোহাম্মদ শাহজাহান নিজ উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসহাক খন্দকারের বাসভবনে যান। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় উভয় নেতা নোয়াখালী-৪ আসনের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নোয়াখালী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ১৯৮টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান।

সাক্ষাৎকালে মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ,তবে এখন সময় সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে করার। তিনি রাজনৈতিক ভিন্নতা ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান।

নির্বাচনে পরাজিত প্রার্থী ইসহাক খন্দকারও ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন তিনি।এদিকে নেতাকর্মীরা বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

জেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটের মাঠ পর্যন্তই। ফলাফল ঘোষণার পর সবাই এখন এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে চান। বিজয়ী প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, গণতন্ত্রে মতভেদ থাকতে পারে, কিন্তু বিভেদ নয়। নোয়াখালী-৪ আসনের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]