• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৭ দুপুর

দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতলেন হারুন অর রশীদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের সর্বোচ্চ ১ লক্ষ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) নিরস্কুশ বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণণা শেষে শুক্রবার ভোরে আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।

ফলাফলে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ ( ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু (কলস) ৩৬ হাজার ৩৩৮ ভোট, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম ( দেওয়াল ঘড়ি) ৩২১ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩ ভোট, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মুহাঃ আব্দুল মালেক ( হাতপাখা) ৮ হাজার ৫০৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আব্দুল মালেক মন্ডল (ছড়ি) ২৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. শফিউল আজম খান ( লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল) ১ হাজার ২১৯ ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৬২৫ জন ও না ভোট দিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৬৭ জন ভোটার।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক ভাবে কাজ করেন। শান্তিপুর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]