• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৯ দুপুর

কালুখালিতে ২৭০ পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালি উপজেলার পাতুরিয়া রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ২৭০ পরিবার পেলো পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭৫ কালুখালিতে ১২৫, মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার ৭০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ১০ প্রকারের সামগ্রী রয়েছে, প্রতিটি পরিবারকে ৪০ কেজির একটা করে বস্তা দেওয়া হয়, তার মধ্যে ২৫ কেজি চাউল, চিনি, পিয়াজ, মসুরডাল, আলু, সয়াবিন তৈল, ছোলা, মুড়ি, লবন, প্রভৃতি সামগ্রী রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরন কালে রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলাইমান,

শাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু,ছাত্র দল নেতা তৌহিদুল ইসলাম বাধন, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক আজাদ হোসেন, ডা. গোলাম নবী, সমাজ সেবক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বহরপুর কলেজের শিক্ষক খায়রুল হাসান মিন্টু, শিক্ষক মো হায়াত আলী প্রমুখ।

রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ২০০২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৩ হাজার ২ শত ৭ জন শিক্ষার্থীদের এক কালীন ৮৪ লক্ষ ১১ হাজার ৮শত ৪৫ টাকার শিক্ষা বৃত্তি।

২০২৪ সাল থেকে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক ২ হাজার, বিশ্ববিদ্যালয় ও নার্সিং শিক্ষার্থীদের মাসিক ৩ হাজার টাকা করে নিয়মিত বৃত্তি প্রদান করে আসছে।

কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় রহমাতুনেছা স্কুল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ৪টি ব্যাজে ১২০ জন শিক্ষার্থী কোর্স সম্পূর্ণ করে বিভিন্ন জায়গায় কর্ম জীবনে সাফল্যের সাথে কাজ করছে।

এছাড়াও রহমাতুনেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন বিশুদ্ধ পানি সরবরাহ,গৃহহীনদের ঘর নির্মাণ, মসজিদ মাদ্রাসা করে দেওয়াসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন দির্ঘ দিন ধরে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com