• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪১ বিকাল

নড়াইলের দুই আসনে জামানত হারিয়েছেন ১১ প্রার্থী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে প্রতিদ্ব›দ্বী ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত মোট ভোটের ন্যূনতম আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল যাচাই করে এ তথ্য জানা গেছে।

জামানত হারানোদের দলে রয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাতীয় পাটি, গণঅধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ও স্বতন্ত্র এসব প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

নড়াইল-১ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেনÑ ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ হাতপাখা প্রতীকে ৬৩৫২ ভোট, জাতীয় পাটির মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা লাঙ্গল প্রতীকে ৪৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী বি এম নাগীব হোসেন কলস প্রতীকে ১১১৩ ভোট, এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীকে ৮৯৮ ভোট, মো. উজ্জ্বল মোল্যা হরিন প্রতীকে ২৩০ ভোট, সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীকে ৮৬৪ ভোট পেয়েছেন।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৯৪ হাজার ১৫৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন, নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬৪৮, তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ টি। মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১৮৮ টি। বাতিলকৃত প্রদত্ত ভোটার সংখ্যা ৩৬৩৭ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪.১৭%।

নড়াইল-২ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫জন প্রার্থীর। জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেনÑ জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৯ ভোট, গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক প্রতীকে ৩৩৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. শোয়েব আলী ছড়ি প্রতীকে ২২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোছা. ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীকে ২১৯ ভোট পেয়েছেন।

নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস প্রতীকে ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৪৫ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন।

লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার (আংশিক) দুটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৮৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৪৫ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭৩৯, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৭৮১ টি। মোট বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২৫৭ টি। বাতিলকৃত প্রদত্ত ভোটার সংখ্যা ৪৫২৪ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪.৬৫%।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]