মন্ত্রিপরিষদসচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং–১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে অনুলিপি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর