মানিকগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক হ্যালো বাইক চালক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হ্যালোবাইক চালক সম্রাট দেওয়ান (৪০) আটিগ্ৰাম ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ছোরহাব দেওয়ানের ছেলে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। তাদের দাবি, সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই সুযোগে আধিপত্য বিস্তার করার জন্যই বিএনপি নেতারা ছেলের ওপরে এই হামলা চালানো হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের কর্মী– রয়েছে তাদের পদ পদবী।
এঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর