রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে জাহিদ ফকির নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির। সে বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিলো। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাত ৪ থেকে ৫ যুবক তাকে এলো পাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর