পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রৌমারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ষোল হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টরসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর