• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩০ দুপুর

ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলা করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: ধর্মমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। যারা উচ্ছৃঙখলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সাথে সাথে আইনের আওতায় নেয়ারও চেষ্টা হবে। তাদের বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধর্মমন্ত্রী আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর তিনি এই প্রথম কুমিল্লায় তাঁর নিজের সংসদীয় আসনে এসেছেন এবং তার নেতাকর্মীদের এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোন কষ্ট না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

বিগত সময়গুলোতে হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে, ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সকলে কাজ করে যাব যেন মানুষ সকল সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করবো।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]