• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ রাত

‘৭৯ জন মিলে তীরের মতো সোজা করে রাখব ২১১ জনকে’

ফাইল ফটো

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য মিলে সরকারি দলের ২১১ জন সংসদ সদস্যকে ‘তীরের মতো সোজা’ রাখার চেষ্টা করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ-এ জুমার খুতবার আগে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে—মোট ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব—সেটা সংসদের ভেতরে হোক, বাইরে হোক।”

তিনি আরও বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে দলীয় পরিচয় কোনো বিষয় হওয়া উচিত নয়। “আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। মানুষ হলেই তার প্রতি আমি হিসাব রাখব। আমার দল বা অন্যের দল—যে অন্যায় করবে, তা বৈধ কিনা তা দেখব। চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরতে হবে—এটা ন্যায়বিচার নয়,” বলেন তিনি।

নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “আমি এমপি হিসেবে ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু তাদের নয়, আমার সাড়ে ৪ লাখ ভোটারের সবাই আমার। আমি সবাইকে নিজের ভাই-বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর দায়িত্ব সঠিকভাবে পালন করব।”

এর আগে একই দিন সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে তার কার্যক্রম শুরু করেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]