• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ দুপুর

অর্থ উপদেষ্টা পদে দায়িত্ব পেলেন রাজবাড়ীর কৃতি সন্তান ড. তিতুমীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে রাজবাড়ী জেলার কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে মন্ত্রীর পদমর্যাদায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০শে ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত ১৭ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর অন্যতম।

জানা গেছে, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের কৃতি সন্তান। তার পিতা আরশেদ আলী পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন ।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি পাংশা কলেজে পড়াশোনা শেষে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।

পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত। ড. তিতুমীর রয়্যাল হলওয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি তার গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এছাড়াও তিনি আইইউসিএন এশিয় অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার লেখা বই ও প্রবন্ধ বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ উপদেষ্টা নিযুক্ত করায় রাজবাড়ীবাসী গর্বিত।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]