• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩১ দুপুর

ভাষা শহীদদের প্রতি শিবপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শিবপুর উপজেলা (জাকের পার্টি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর শিবপুর উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক মোঃ হায়েজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা ফন্টের সভা নেত্রী শাহিনা বেগম, ছাত্রী ফন্টের সভা নেত্রী কারিমা আক্তার, অর্থ সম্পাদিকা তানিয়া বেগম, সাধারচর ইউনিয়নের ছাত্র ফন্টের সভাপতি শাহ সুফিসহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় তারা খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।

এ সময় সায়েম পাঠান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দেয় যে চাপিয়ে দেয়া রাজনৈতিক অপসংস্কৃতিকে এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি, জনগণের কণ্ঠস্বর বন্ধ করার প্রচেষ্টা কখনোই সফল হয়নি এবং এদেশের জনগণ নিজের অধিকার, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজেদের ঐতিহ্য, রক্ষা করার জন্য যখনই প্রয়োজন হয়েছে তখনই আন্দোলন গড়ে তুলেছে। এই মহান একুশে ফেব্রুয়ারি শিক্ষা দেয় সকল অন্যায়, অত্যাচার-নিপীড়ন ও শোষনের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি আর ও বলেন জাকের পার্টি জনগণের অধিকার রক্ষায় সবসময় আপোষহীন এবং ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করা জাকের পার্টির অন্যতম মূল লক্ষ্য। সেই সাথে যে কোন রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে জাকের পার্টি সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]