রৌমারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রভাতফেরি, ভাষা সৈনিক রোস্তম আলী দেওয়ানের কবর জিয়ারত, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কর্মকর্তা রাফিউর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী, বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের আমীর হায়দার আলী, জামাত নেতা মোকসেদ আলী, স্কুল কলেজের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর