• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ সকাল

আফগানিস্তানে পাক বাহিনীর অতর্কিত হামলা

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের  (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পাক বাহিনী এসব হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার লিখেছেন, টিটিপি ও এর সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানা লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবর আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালায় পাক বাহিনী। পাক মন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য আফগানিস্তানের টিটিপিকে দায়ী করে পাকিস্তান। এরপরেই পাকিস্তান বাহিনী দেশটির ভেতরে হামলা চালালো।

তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোথায় এসব হামলা চালানো হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পাক সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাক বাহিনী।

এর আগে গত বছরের অক্টোবর আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালায় পাক বাহিনী। পাক মন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য আফগানিস্তানের টিটিপিকে দায়ী করে পাকিস্তান। এরপরেই পাকিস্তান বাহিনী দেশটির ভেতরে হামলা চালালো।  

তবে আফগানিস্তানে পাক বাহিনীর সর্বশেষ চালানো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সর্বশেষ এই হামলার জবাবে আফগানিস্তান এখন পাল্টা কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়।  

সুত্র: দ্য গার্ডিয়ানের।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]