• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ দুপুর

শরীয়তপুরে বিএনপির ক্লাবে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

রোববার (২২ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাতবোমা হামলার এ ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবের দিকে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিক ভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, “এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “ঘটনার তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]