মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে।’
মির্জা ফখরুল বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর