• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০১ দুপুর

লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার, ৮২ সিমকার্ড উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫ জন অনলাইন জুয়াড়িকে ৮২ টি সিমকার্ডসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের মোঃ নাজমুল ইসলাম (২১), মোঃ রফিকুল ইসলাম আকাশ (২০), মোঃ মেহেদী হাসান (১৯), একই ইউনিয়নের লতাবর এলাকার মোঃ আশরাফুল ইসলাম আরিফুল (২৪) এবং নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের মোঃ আফছার আলী (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তর বত্রিশ হাজারী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, NBAJEE, BETBDT সহ প্রায় ২০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল। উদ্ধারকৃত সিম কার্ডগুলোতে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল বলে জানায় পুলিশ।

​এ বিষয়ে লালমনিরহাটের জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি বিভিন্ন ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিষ্ট্রেশন করে আসছিল। এসব সিম ব্যবহার করে তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজের কাছে সিম বিক্রি ও অনলাইন জুয়ায় উদ্বুদ্ধ করে আসছিল। ​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]