• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ রাত

বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করার পর এবার তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নামোল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

দলের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- 'মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন- যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরণের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।'

প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বেড়িবাঁধটি তৈরি করা হয়। সে সময় বেড়িবাঁধ এলাকায় অনেকগুলো গাছ রোপণ করা হয়। সম্প্রতি সেসব গাছ থেকে রাস্তার মাঝে থাকা বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। অভিযোগ ওঠে, পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এসব গাছ নিজের বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করার সুবিধার জন্য কেটে ফেলেছেন। বিষয়টি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলে। এ প্রেক্ষিতে তার দলীয় সব পদ স্থগিত করে বিএনপি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]