• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
মেহেদী হাসান
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ দুপুর

জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা এই কর্মসূচিতে অংশ নেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম খান, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং ট্রলার মালিক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে জেলেদের। অনেক সময় নৌকা ও জাল ছিনতাইয়ের পাশাপাশি জেলেদের মারধর ও অপহরণের ঘটনাও ঘটছে। এতে করে জেলেদের পরিবার-পরিজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

তারা আরও জানান, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। জলদস্যুদের দৌরাত্ম্যে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধন থেকে বক্তারা বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করতে নৌ-পথে টহল জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং জলদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]