রৌমারী উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২৮ কুড়িগ্রাম–৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সুবিধা–অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ আরও উন্নত ও পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পরিচ্ছন্ন রৌমারী কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করেন। সকালে রৌমারী উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রৌমারী থানাসহ বিভিন্ন মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ হায়দার আলী,রৌমারি ৪নং সদর ইউনিয়ন আমির মাসুদ মাওলানাসহ দলীয় নেতাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রৌমারী গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সেই সাথে নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর