• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মো. আশিকুজ্জামান
বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির দুই নেতৃত্ব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের- ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ২ সভাপতি। তারা হলেন- সাবেক সভাপতি ফখরুল ইসলাম ও বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বিষয়টি জানিয়েছেন।

কমিটিতে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফখরুল ইসলাম। তিনি ২০২৫ সালে শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে কমিটিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাছির ত্বোহা। তিনি বর্তমানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।

একই অনুষ্ঠানে সেক্রেটারিয়েটও গঠন করা হয়। পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]