নির্বাচন কমিশন (ইসি) ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী প্রকাশ করেছে। নতুন হিসাব অনুযায়ী প্রায় পৌনে ১০ লাখ ‘হ্যাঁ’ ভোট কমে এসেছে এবং মোট ভোট প্রায় ১১ লাখ কমেছে। এটি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবে জনগণের সম্মতি রয়েছে কি না, তা জানতে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম গেজেটে এই ফলাফল ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬,৬৬০টি, যা সংশোধিত গেজেটে কমে ৪ কোটি ৭২ লাখ ২৫,৯৮০টি হয়েছে। ‘না’ ভোটের সংখ্যা প্রাথমিকভাবে ২ কোটি ২০ লাখ ৭১,৭২৬, যা সংশোধিত ফলাফলে ২ কোটি ১৯ লাখ ৬০,২৩১টি হয়েছে।
গণভোটে মোট ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫,০২৩, যার মধ্যে বাতিল ভোট ৭৪ লাখ ২২,৬৩৭। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২,৩৮৬। সংশোধিত হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫,৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০,২৩১।
হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। সংশোধনের পর প্রায় ১১ লাখ কমে তা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি।
ইসির প্রকাশিত প্রথম তালিকায় ভোট বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সংশোধিত তালিকায় বাতিল দেখানো হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। বাতিল ভোট বাদ দিয়ে এখন মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।
কুশল/সাএ
সর্বশেষ খবর