• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৬ রাত

আংকেল আপনি রোজা রাখেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

ছবি: সংগৃহীত

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুম্মার নামাজ এই মসজিদেই আদায় করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।

তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।

একজন শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, আংকেল আপনি রোজা রাখেন? শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি! আমি তো রোজা রাখি।

শিশুদের একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা রোজা রাখো?

প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, আমরাও রোজা রাখি।

একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসছালামু আলাইকুম’ জানিয়ে বললো, আংকেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই।

অপর পাশ থেকে আরেকজন শিশু বললো, আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে তাদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে হাসি-খুশিতে ভরে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।

পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লা্হ হাফেজ’বলেন। এই সময়ে শিশুরা বলে, আংকেল আমাদের জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে যান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]