• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ রাত

বিদেশি নাগরিকের ডিউটি শেষে বাড়িতে ফিরেই গুলিবিদ্ধ পুলিশের এসআই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। বাসায় ফিরে তিনি ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু পুত্রটি পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত মিসফায়ার ঘটে। এতে গুলিবিদ্ধ হন এসআই দেওয়ান মামুন।

গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এসআই দেওয়ান মামুন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]