• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫২ সকাল

নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনা: প্রধান আসামি নূরাসহ আরও গ্রেফতার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের অন্য এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার নূরা ও হযরত আলীকে গ্রেপ্তারের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে ।

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকালে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫ দিন আগেও ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার বিচার চাইতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]