ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। এর পরপরই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।
এদিকে, ইরানের পক্ষে থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেল আবিবের বিরুদ্ধে হুমকি দূর করতে ইরানে হামলা চালানো হয়েছে।
এদিকে, ইসরাইলজুড়ে সাইরেন বাজছে। বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা বাহিনী।
বার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ বেসামরিক নাগরিকদের উচিত তাদের কাছাকাছি সর্বোত্তম সুরক্ষিত আশ্রয়কেন্দ্রটি খুঁজে বের করা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরার্মশ দেওয়া হয়েছে।
সুত্র: টাইমস অব ইসরাইলের।
মাসুম/সাএ
সর্বশেষ খবর