• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৮ দুপুর

নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামিসহ সাতজন গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক। পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকেই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা ধর্ষণের ঘটনায় জড়িত চারজন এবং পরবর্তীতে অপরাধ আড়াল ও সহায়তার অভিযোগে তিনজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নূরা নিজেকে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেছে। গ্রেফতারের সময় সে পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর পরিকল্পনার কথাও জানিয়েছে। এর আগে, ভিক্টিম কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।আদালত রবিবার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। রাতে সর্বশেষ গ্রেফতার হওয়া নূরা ও হযরত আলীকে আদালতে সোপর্দ করে তাদের বিরুদ্ধেও ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়- বুধবার রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]