ইরানের ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন দিমিত্রি মেদভেদভ। তিনি অভিযোগ করেছেন, সামরিক অভিযানের আগে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ছিল শুধুই একটি ‘আড়াল’ বা কভার অপারেশন।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’
তিনি দাবি করেন, ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল কেবল একটি কৌশলগত আড়াল। তার ভাষায়, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল আড়ালের কার্যক্রম। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউই কোনো বিষয়ে একমত হতে চায়নি।’
মেদভেদেভের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরানের ওপর হামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে বিভাজন আরও প্রকট করে তুলতে পারে।
ইরান হামলার তীব্র সমালোচনা করে পরিষ্কার বার্তা রাশিয়ার

সাজু/নিএ
সর্বশেষ খবর