যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর ইরানের ওপর সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনা।
দুই দেশ বহুদিন ধরে দাবি করে আসছে, ইরান–এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। এ কারণে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও তারা বারবার দিয়েছে।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে উচ্চপদস্থ কমান্ডারদের হত্যাকাণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের ঘটনাও ঘটে।
তবে ইরানি কর্মকর্তারা, বিশেষ করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বারবার বলেছেন—তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে। তবুও ইসরায়েল ও মার্কিন প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তি এই অভিযোগ তুলে আসছেন।
এই প্রেক্ষাপটে চলমান হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর