রাজবাড়ীর কালুখালী উপজেলার লষ্করদিয়া চরের গ্রামীণ কাচা সড়ক পরিদর্শন করলেন রাজবাড়ী ২ আসনের নব নির্বাচিত এমপি হারুন অর রশীদ।
শনিবার দুপুরে তিনি সড়ক পরিদর্শন গিয়ে বলেন কালুখালীর চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ের জন্য কাজ শুরু করেছি। চরের সকল কাচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করন করা হবে, যেসকল রাস্তা বেশী গুরুত্বপূর্ণ সেগুলো আগে কাজ করতে হবে। সড়ক গুলো নির্মান করতে পারলে চরের ফসল সহজে কালুখালী শহরে কৃষকেরা নিয়ে বিক্রয় করতে পারবে ফলে তাদের দূর্ভোগ অনেকটা কমবে। চরের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে চরের শিক্ষার্থীরা সহজে শহরের স্কুল কলেজগুলোতে লেখা পড়ার সুযোগ পাবে। গ্রামীণ সড়কগুলো পাকা হলে সহজে স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবে চর এলাকার মানুষ।
তিনি আরো বলেন চর এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকতে পারবে না। এ জাতীয় কাজ যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা এলজিডি প্রোকৌশলী অরুন কুমার দাস, কালিকাপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুরুজ আলী মুন্সি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্জুরুল ইসলাম মনজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিন প্রমূখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর