ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো হামলা চালাচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
ইরানের হামলার কারণে ইসরাইলজুরে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। ইরান থেকে চালানো বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব।
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার করার কথা জানিয়েছে ইরানের আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর