রাজবাড়ী মাদকসহ নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রোববার (১ মার্চ) দুপরে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিক লোকজন, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা জড়িত রয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, রাজবাড়ী শহরে মাদক নেই কোথায়? জেলায় মাদক নেই কোথায়? কয়েকদিন আগে মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, শুধু পুলিশ প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না। রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ,বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর