ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে “নিষ্ঠুর ও নৈতিকতার পরিপন্থী” বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASS জানিয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian-এর কাছে সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।
পুতিনের ভাষ্য অনুযায়ী, খামেনির হত্যাকাণ্ড “মানবিক নৈতিকতার সব মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি নৈরাশ্যজনক হত্যা”।
রাশিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মস্কো দীর্ঘদিন ধরে তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর