আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচা-ভাতিজাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন-লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে মেছের মোল্যা (৩৫) এবং কাদের মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (১৬)। আহতরা বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মেছের মোল্যা বলেন,‘শনিবার রাত ১১ টার দিকে তিনি ও তার ভাইপো ইয়ামিন কলাগাছি বাজার থেকে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে (একই গ্রাম) কলাগাছির আলাউদ্দিন মোল্যার ছেলে শাকিল মোল্যা (২২), সালাম মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩৮), জিল্লু মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২) ও হাসিফ মোল্যা (২৭), আব্দুল্লাহ মোল্যার ছেলে আরমান মোল্যা (১৯), আতিয়ার মোল্যার ছেলে রমিন মোল্যা (৩৬), মৃত ইসরাফিল শেখের ছেলে কোবাদ শেখ (৩৫) সহ আরও ৩ থেকে ৪ জন আমাকে ও আমার ভাইপোকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।,
আহত ইয়ামিন মোল্যার বাবা কাদের মোল্যা বলেন,‘আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহ খানেক আগে ওরা আমাদের ৪ থেকে ৫ বাড়ি-ঘর ভাংচুর করেছে। পরে স্থানীয় মাতুব্বররা শালিস করে মিটিয়ে দিয়েছে। কাল রাতে আবার আমার ছেলে ও ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে ও কুপিয়েছে। আমি এ ঘটনায় মামলা করব এর যথাযত বিচার চাই।,
আহত মেছের মোল্যার ভাই উদার মোল্যা বলেন, ‘আমার ভাই বাজারে ব্যবসা করে কাল রাতে বাড়ি আসার সময় আমার ভাই ভাইপোকে মারপিট করছে। আমার ভাইয়ের কাছে থাকা কিছু টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভেংগে তচনচ করে ফেলছে।,
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুটোফোনে যোগাযোগ করে জানতে চাইলে ফোন কেটে দেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন,‘এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর