• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:০৮ রাত

বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (০১ মার্চ) পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপি'র সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন , নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ- আল -ফারুক, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড.রোকসানা খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com