ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) আখাউড়া উপজেলা সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোছলেহ উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন জেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা নিয়াজুল করীম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান, মোঃ গিয়াস উদ্দিন মাস্টার, মাওলানা জিয়াউর রহমান, ডাঃ মুয়াজ্জেম হোসেন আবিদসহ আখাউড়া উপজেলার নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আখাউড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বাবর আলী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লব ছাড়া ইসলামী আইন বাস্তবায়ন সম্ভব নয়। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর