ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আকস্মিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। ফলে দেশটির নেতৃত্বে কার্যত শূন্যতা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে। তিনি বলেন, তার ‘খুব ভালো পছন্দের’ তিনটি নাম এই তালিকায় আছে। রোববার (১ মার্চ) দেওয়া মন্তব্যে তিনি এ কথা জানান।
নিউইয়র্ক টাইসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে কে আসতে পারেন—এ নিয়ে তার কাছে তিনটি শক্তিশালী বিকল্প রয়েছে। তবে এখনই তিনি সেই নামগুলো প্রকাশ করতে রাজি নন।
এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, “এখনই আমি নাম প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।”
অন্যদিকে, তিনি জানিয়েছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তার ভাষ্য অনুযায়ী, এই অভিযান আরও পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি।
এর আগে ট্রাম্প এটিও বলেছিলেন, ইরানে এই হামলার উদ্দেশ্য দেশটির সরকার পরিবর্তন। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জোর দিয়ে বলেছেন, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা চলবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর