কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র দেশটির জ্বালানি-সম্পর্কিত স্থাপনায় আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র Mesaieed-এর এনার্জি প্ল্যান্টের একটি পানি সংরক্ষণ ট্যাংকে আঘাত করে। অন্য ক্ষেপণাস্ত্রটি Ras Laffan শিল্প নগরীর একটি জ্বালানি স্থাপনায় আঘাত হানে, যা QatarEnergy-এর সঙ্গে সংশ্লিষ্ট।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও আর্থিক লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল্যায়ন করবে। পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর